Breaking News
Home / TRENDING / ভোটেযুদ্ধে নেই, দলের প্রচারে বেশি করে আছেন বহেনজি

ভোটেযুদ্ধে নেই, দলের প্রচারে বেশি করে আছেন বহেনজি

ওয়েব ডেস্ক:

জল্পনাই সত্যি হল। সপ্তদশ লোকসভা নির্বাচনে লড়ছেন না বহেনজি। আজ একথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করল বসপা তথা স্বয়ং মায়াবতী। তবে এই সুযোগে নিজের দলের প্রচারে বেশি করে থাকছেন বসপা নেত্রী।

সূত্রের খবর, বসপা নেত্রীর এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যে দলীয় কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে৷

উল্লেখ্য, উত্তরপ্রদেশের ভোট ময়দানে গত কয়েকদিন ধরে মায়াবতীর ভোটে দাঁড়ানো নিয়ে জল্পনা চলছিলই৷ বসপা সুপ্রিমো নিজেই সেই জল্পনার অবসান ঘটালেন৷ যদিও প্রথমে শোনা গিয়েছিল মায়াবতী বিজনৌর কিংবা আম্বেদকরনগর কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন৷ তবে কেন তিনি ভোটে লড়বেন না তার বিভিন্ন ব্যাখ্যা মিলছে৷ রাজনৈতিক মহলের একাংশের মত, সমাজবাদী পার্টির প্রধান মুখ মায়াবতী৷ সেক্ষেত্রে তিনি যদি নিজের প্রচারে ব্যস্ত হন তাহলে অন্যান্য আসনগুলিতে বসপা প্রার্থীদের জন্য প্রচারে সময় দিতে পারবেন না৷ অন্যদিকে নির্বাচনে না দাঁড়ালে তিনি পুরো সময়টাই প্রচারের কাজে লাগাতে পারবেন৷ সেক্ষেত্রে বিএসপি প্রার্থীরা প্রচারে অ্যাডভান্টেজ পাবেন বলে মনে করছে বসপা৷ এই সূত্রেই জানা গিয়েছে, ভোটে না দাঁড়ালেও মায়াবতীকে পুরোদমে নির্বাচনী প্রচারে ঝাঁপাতে দেখা যাবে৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *