Breaking News
Home / TRENDING / গোধরার মূল অভিযুক্তের যাবজ্জীবন সাজা হল

গোধরার মূল অভিযুক্তের যাবজ্জীবন সাজা হল

ওয়েব ডেস্ক:

গোধরা কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত ইয়াকুব পাটালিয়ার যাবজ্জীবন।

বুধবার ইয়াকুব পাটালিয়াকে যাবজ্জীবনের সাজা শোনাল আমেদাবাদ সিট আদালত৷ প্রসঙ্গত, ১৫ বছর গা ঢাকা দিয়ে থাকার পর ২০১৮ সালের জানুয়ারি মাসে ইয়াকুবকে গ্রেফতার করতে সক্ষম হয় গুজরাত পুলিশ৷ এরপর শুরু হয় বিচার প্রক্রিয়া৷

উল্লেখ্য, ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারির ঘটনা। অযোধ্যা থেকে সবরমতী এক্সপ্রেসে করে করসেবকরা গুজরাতে ফিরছিল৷ সেই ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ যে মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয় ৬০ জন করসেবকের৷ যার প্রতিক্রিয়ায় গুজরাতে শুরু হয় জাতি দাঙ্গা৷

প্রসঙ্গত: ২০১১ সালের ১ মার্চ এই হত্যাকাণ্ডের তদন্তে গঠিত সিট অভিযুক্তদের ৩১ জনকে দোষী সাব্যস্ত করে৷ দীর্ঘ শুনানির পর ১১ জনকে ফাঁসির আদেশ দেয় আদালত। ২০ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়৷ প্রমাণাভাবে ৬৩ জন ছাড়া পেয়ে যায়৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *