ওয়বে ডেস্ক:
কংগ্রেসকে পাত্তাই দিলেন না বহেনজি। উলটে বেমক্কা চটলেন, মুখের উপর উত্তর দিলেন কং নেতৃত্বকে।
উল্লেখ্য, রবিবার কংগ্রেস নেতা রাজ বব্বর ঘোষণা করেন, উত্তরপ্রদেশে ৭ আসনে বসপা ও সপা-র বিরুদ্ধে প্রার্থী দেবে না কংগ্রেস। রাজ আরও বলেন, ওই আসনগুলি অখিলেশ, মায়াবতী ও তাঁদের ঘনিষ্ঠদের জন্য ছাড়া হল। এই ঘোষণার পর সোমবার পাল্টা কংগ্রেসকে জবাব দেন মায়াবতী।
টুইট করে বলেন, গুজব রটাবেন না। রাজ্যের ৮০ আসনের কোথাও কংগ্রেসের সঙ্গে জোট হয়নি আমাদের। নিজেদের শক্তিতেই রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়বে সপা-বসপা-আরজেডি জোট। কোনও দরকার নেই আমাদের ৭ আসন ছাড়ার।
উল্লেখ্য, সম্প্রতি উত্তরপ্রদেশের সপা-বসপা জোট ঘোষণা করে আমেঠি ও রায়বেরিলিতে কোনও প্রার্থী দেবে না তারা। এরপরেই কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয় অখিলেশ-মায়াবতী ও তাদের ঘনিষ্ঠদের ৭ আসনে প্রার্থী দেওয়া হবে না। মায়াবতীর দাবি এতে করে সমর্থকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হবে। মনে হবে তলে তলে কংগ্রেসের সঙ্গে জোট করেছে সপা-বসপা। তিনি আরও মনে করেন, এর প্রভাব পড়বে ভোটে।
মোদ্দা কথা, না জানিয়ে কংগ্রেসের ৭ আসন ছাড়ার ঘোষণায় বেমক্কা খচেছেন বহেনজি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news