Breaking News
Home / TRENDING / লকেট চান লকআপে যান কেষ্ট, আপনি কি বলেন?

লকেট চান লকআপে যান কেষ্ট, আপনি কি বলেন?

নীল বণিকঃ

নির্বাচন কমিশনের কাছে অনুব্রত মণ্ডলের গ্রেফতারের দাবি জানালেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পরেই বীরভূমের তৃণমূল জেলা সভাপতি বিরোধীদের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়ছেন। এই ধরেনের মানুষদের ‘বাইরে’ রেখে ভোট সম্ভব না বলে জানান লকেট। তাঁর মতে বীরভূম জেলায় শান্তিপূর্ণ ভোট করাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি হওয়া উচিত।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ট্রোল করলেও বিজেপি কর্মীরা গ্রেফতার হচ্ছেন। অন্যদিকে অনুব্রত মণ্ডল প্রকাশ্য দিবালোকে বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দিচ্ছেন। অথচ রাজ্য পুলিশ বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না! পুলিশের এই দ্বিচারিতার দিকটি কমিশনের দেখা উচিত বলে মনে করেন লকেট চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে প্রথম থেকেই কমিশন অনুব্রত মণ্ডলকে চোখেচোখে রাখছে। তাঁর গতিবিধি কমিশনের পুলিশের পর্যবেক্ষকরা নজরে রাখছেন। সোমবার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সরাসরি অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের দাবি তুলে কমিশনকে চাপে রাখার কৌশল নিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *