Breaking News
Home / TRENDING / নিজামুদ্দিনের মৌলানা সাদের বার্তা : “কোয়ারেন্টাইন ইসলাম ও শরিয়তের বিরুদ্ধে নয়”

নিজামুদ্দিনের মৌলানা সাদের বার্তা : “কোয়ারেন্টাইন ইসলাম ও শরিয়তের বিরুদ্ধে নয়”

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“কোয়ারেন্টাইন ইসলাম ও শরিয়তের বিরুদ্ধে নয়।” ভিডিও বার্তায় বললেন নিজামুদ্দিনের (Nizamuddin) মসজিদের সংগঠন প্রধান মৌলানা সাদ (Maulana Shad)। জামায়াতের অভিযোগে তাঁকে সহ সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। নিখোঁজ তাঁরা। কিন্তু, গোপন‌ ডেরা থেকে ভিডিও বার্তায় সংগঠনের প্রধান মৌলানা সাদ কান্ধালভি বললেন, “চিকিৎসকদের পরামর্শে কোয়ারেন্টাইনে রয়েছি। আমার অনুগামীরা সকলে চিকিৎসকদের কথা মেনে কোয়ারেন্টাইনে থাকুন। কোয়ারেন্টাইন ইসলাম ও শরিয়তের বিরুদ্ধে নয়।”

দিল্লি পুলিশের সন্দেহ, ৫৬ বছরের মৌলানা সাদও করোনা আক্রান্ত হয়েছেন। সেইজন্য তাঁকে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করছেন তাঁরা। তারমধ্যেই নিজের ইউটিউব চ্যানেলে দুটি ভিডিও বার্তা দিলেন মৌলানা। প্রথম বার্তায় তিনি জানালেন, “মসজিদ হল মৃত্যুর জন্য সবথেকে পবিত্র জায়গা। আমার অনুগামীদের কোনও ক্ষতি করোনাভাইরাস করতে পারবে না।”

দ্বিতীয় ভিডিও বার্তায় মৌলানা বলেন, “এখন বিশ্বজুড়ে যা হচ্ছে তা মানুষের পাপের ফল। আমাদের ঘরে থাকতে হবে। এই একটা উপায়েই আমরা আল্লাহর রাগকে থামাতে পারব। ডাক্তারদের পরামর্শ মানুন। প্রশাসন যা বলছে শুনুন। আমাদের সদস্যরা যেখানেই আছেন, প্রশাসনের নির্দেশ পালন করবেন। আমিও ডাক্তারের পরামর্শে দিল্লিতেই কোয়ারেন্টাইনে আছি। তাই আপনারাও কোয়ারেন্টাইনে থাকুন। এটা ইসলাম বা শরিয়তের বিরুদ্ধে নয়।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *