Breaking News
Home / TRENDING / আমেরিকায় ইহুদীদের উপাসনালয়ে বন্দুকবাজের হামলায় মৃত ১১

আমেরিকায় ইহুদীদের উপাসনালয়ে বন্দুকবাজের হামলায় মৃত ১১

ওয়েব ডেস্ক:
আমেরিকার পিট্সবার্গে ইহুদীদের উপাসনাস্থলে বন্দুকবাজের হামলায় ১১ জনের মৃত্যু হয়েছে। আহত ৪ পুলিশকর্মী সহ ৬। জানা গিয়েছে, পিটসবার্গের শান্ত এলাকা হিসেবে পরিচিত স্ক্যুইরাল হিলসে ইহুদীদের উপাসনালয় ‘ট্রি অফ লাইফে’ তিনটি হলে প্রার্থনা চলছিল। সন্দেহভাজন আততায়ী রবার্ট বাওয়ার্স একটি অ্যাসল্ট রাইফেল এবং ৩টি পিস্তল নিয়ে হামলা চালায় উপাসনালয়ে। তার এলোপাথারি গুলিতে ১১ জন মারা যান। পরে রবার্টকে আটক করে পুলিশ। কেবলমাত্র জাতিগত বিদ্বেষের কারনেই রবার্ট এই হামলা চালায় বলে মনে করছে পুলিশ। তবে সম্প্রতি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টদের বোমা পাঠানোর ঘটনার পর এই ঘটনাকে বেশী গুরুত্ব দিয়ে দেখতে চাইছে মার্কিন পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *