ওয়েব ডেস্ক:
যখন রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (CAB) নিয়ে বাদানুবাদ চলছে, তখন বিলের প্রতিবাদে উত্তপ্ত দেশের উত্তরপূর্বের একাধিক রাজ্য। অসম ও ত্রিপুরায় অশান্তি চরমে। ডিব্রুগড়ে (Dibrugarh) সেনা নামাতে বাধ্য হল রাজ্য সরকার।

উল্লেখ্য, অশান্তি এড়াতে গতকালই উত্তর পূর্বের একাধিক রাজ্যে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। যদিও তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। অবশেষে আন্দোলনের তীব্রতা বুঝে ডিব্রুগড়ে সেনা নামাল প্রশাসন। সেনার তরফে বলা হয়েছে, ডিব্রুগড়ের লাহওয়ালে প্রতিবাদীদের নিয়ন্ত্রণে রাখতে সেনা নেমেছে। সেনা খুব তাড়াতাড়ি রাস্তায় ফ্ল্যাগ মার্চ করবে।
এদিকে এদিন গুয়াহাটিতে প্রতিবাদীদের সামলাতে পুলিশ লাঠিচার্জ করে। এরপর সিআরপিএফ-পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষ বাঁধে প্রতিবাদীদের। ভানগড়ে আটকে দেওয়া হয় সিআরপিএফকে। ছাত্রদের বিশাল মিছিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কাঁদানে গ্যাসের ব্যবহারে জমাতকে ছত্রভঙ্গ করে পুলিশ। এছাড়া ডিব্রুগড়ের চৌলধোয়ায় অসম মেডিকেল কলেজের ছাত্ররা প্রতিবাদে নামেন। এখানেও পুলিশ লাঠি চার্জ করে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে।
বর্তামান পরিস্থিতিকে মাথায় রেখে গুয়াহাটি ও ডিব্রুগড়ের বিশ্ববিদ্যালয়গুলি অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা পিছিয়ে দিয়েছে। উল্লেখ্য, শয়ে শয়ে কলেজ ছাত্র CAB-এর বিরোধী আন্দোলনে রাস্তায় নামেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news