Breaking News
Home / TRENDING / বড় মা’কে বঙ্গবিভূষণ, লোকসভা ভোটের আগে মতুয়াদের সভায় ‘কল্পতরু’ মুখ্যমন্ত্রী

বড় মা’কে বঙ্গবিভূষণ, লোকসভা ভোটের আগে মতুয়াদের সভায় ‘কল্পতরু’ মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা:

মতুয়া সম্প্রদায়ের বড় মা বীনাপাণি দেবীকে আজ বঙ্গবিভূষণ সম্মান দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের একটি সভায় গিয়ে বড় মা’র হাতে এই সম্মান তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইসঙ্গে আজ বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। বলেন, এনআরসি-র নামে লক্ষ লক্ষ মানুষকে অসহায় পরিস্থিতিতে ফেলা হচ্ছে। লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন এদিন ঠাকুরনগরে। বলেন, হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় গড়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিশ্ববিদ্যালয়টি হবে চাঁদপাড়ায়। সেই মর্মে ৮.৮ একর জমিও নাকি নির্দিষ্ট করা হয়ে গেছে। এইসঙ্গে মুখ্যমন্ত্রী তার আমলে শিক্ষাশ্রী, কন্যাশ্রী  ইত্যাদি প্রকল্পে কত কাজ হয়েছে সেই পরিসংখ্যানও দেন।

উল্লেখ্য, দুর্গাপুজোর আগে ঠাকুরনগরে একটি সভায় হাজির ছিলেন মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয় সহ বিজেপি নেতৃত্ব। সেই সভাতেও যথেষ্ট লোক হয়েছিল। পাশাপাশি আজকের সভাতেও লোক সংখ্যা কম ছিল না। কিন্তু বাস্তবে কী হবে তা একমাত্র ভোটের ফলেই জানা যাবে। রাজ্যের অন্যতম ভোট ব্যাংক মতুয়ারা শাসক না বিরোধীদের সমর্থন করেন সেটাই এখন দেখার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *