Breaking News
Home / TRENDING / তৃণমূল বিজেপি বোঝেন না, শুধু মতুয়া বোঝেন, এমন মানুষও আছে

তৃণমূল বিজেপি বোঝেন না, শুধু মতুয়া বোঝেন, এমন মানুষও আছে

সঞ্জয় সরকার:

দুর্গাপুজোর ঠিক কয়েকদিন আগে মতুয়াদের এক সমাবেশে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায় কৈলাশ বিজয়বর্গিরা। মতুয়া নেতা সুব্রত ঠাকুরের উদ‍্যোগে এই ঠাকুরনগরেই হয়েছিল সেই সভা। উপস্থিতি ছিল মোটের উপর। অবশ‍্য তার কিছুদিন আগে নদিয়াতে মতুয়াদের আরও একটি সভায় হাজির ছিলেন বিজেপি নেতৃত্ব। সেই সভার ভিড় হয়েছিল প্রচুর। বৃহস্পতিবার ঠাকুরনগরে মতুয়াদের আরও একটি সভা হল। উপস্থিত ছিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমুল কংগ্রেসের প্রথম সারির বেশ কিছু নেতা, মন্ত্রী, সাংসদ। এদিনও ভিড় হয়েছে ভালোই। তবে নদিয়ার সভা ও আজকের সভা, দুটো সভাতেই উপস্থিত থাকা মতুয়া ধর্মাবলম্বী হরেকৃষ্ণ বৈরাগ‍্যের মতো কয়েকজন অবশ‍্য উপস্থিতির নিরিখে নদিয়ার সভাকেই এগিয়ে রাখলেন। বিজেপির ডাকা মতুয়াদের সভায় গিয়েছিলেন, তাহলে আজকের সভায় এসেছেন কেন ? এই প্রশ্নের উত্তরে হরেকৃষ্ণ বাবু পরিষ্কার জানালেন,’মতুয়ারা কোনও রাজনৈতিক দলের সম্পদ নয়। যেখানেই মতুয়াদের সভা হবে, আমি সেখানেই যাব।’ কিছুটা আক্ষেপের সুরে হরেকৃষ্ণ বাবু বললেন, ‘এদেশে জন্মেছি, পড়াশুনো করেছি এখানেই, কিন্তু কেন যে এখনও এদেশের নাগরিকত্ব পেলাম না তার উত্তর কেউ দেয় না।’ বিএ পাশ করা হরেকৃষ্ণের অনুযোগ, ‘আমরা শুধু ভোটের বোড়ে হয়েই থেকে গেলাম।’

এই প্রসঙ্গে বলে রাখা দরকার, যে এরাজ‍্যের ৯টি জেলার মোট ২৭ টির বেশি বিধানসভা আসনে নির্ণায়ক ভূমিকা পালন করেন এই মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। ফলে রাজনীতির কারবারিদের কাছে তারা শুধু নিছক বোড়ে নয়, মন্ত্রী; সান্ত্রী সব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *