নিজস্ব সংবাদদাতাঃ
প্রাক্তন নারদ কর্ণধারের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপির আইনজীবী ব্রজেশ ঝাঁ। এই মামলায় ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করা হয়েছে। সেই বিষয়েই তদন্ত চান মামলাকারী। সূত্রের খবর, চলতি সপ্তাহে মামলাটির শুনানির সম্ভবনা রয়েছে প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে৷ মনে করা হচ্ছে এই মামলার ফলে কলকাতা পুলিশের অস্বস্তি বাড়বে৷
সূত্রের আরও খবর, বিহারের এক ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজি করেছেন ম্যাথু স্যামুয়েল৷ সেই অভিযোগে ম্যাথুর বিরুদ্ধে মূচিপাড়া থানায় অভিযোগ দায়ের হয় ২০১৭ সালে৷ সেই ঘটনারই তদন্ত করছে কলকাতা পুলিশ৷
তোলাবাজির তদন্তে ম্যাথুকে বেশ কয়েকবার শহরে তলব করেছিল পুলিশ, জিজ্ঞাসাবাদও করেছিল। অপরপক্ষে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন ম্যাথু৷
এবার ম্যাথুর বিরুদ্ধে তোলাবাজি মামলায় বিজেপির আইনজীবী ব্রজেশ ঝাঁ’র সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা রুজুর ফলে কলকাতা পুলিশ বেকায়দায় পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news