নিজস্ব সংবাদদাতাঃ
সিবিআই-এর তলবে মতো সোমবার সকালে সল্টলেকের সিবিআই দপ্তরে হাজিরা দিলেন কুনাল ঘোষ। সূত্রের খবর, প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে কুনাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয় এদিন।
সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের কুনাল বলেন, তদন্তের স্বার্থে সিবিআই আমাকে আসতে বলেছিল তাই এসেছি। বিগত দিনেও এসেছি আবার আসতে বললে আসব। তবে সিবিআই এর তদন্তকারী অফিসারদের সঙ্গে কী কথা হয়েছে সে বিষয়ে একটি কথাও বলব না।
উল্লেখ্য, সারদা মামলায় জামিন পাওয়ার পর কুনাল ঘোষ একটি চিঠি লিখে ছিলেন সিবিআইকে। সেই চিঠির বিষয় ছাড়াও কুনাল ঘোষের কাছে কিছু নথিপত্র চেয়েছিল সিবিআই। সেই নথি জমা দিতেই কি আজ সিবিআই দপ্তরে এলেন কুনাল! শুরু হয়েছে জল্পনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news