নিজস্ব সংবাদদাতা:
অনুব্রতর পালটা অর্জুন সিংহ। এবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহকে নজরবন্দি করার দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। আজ এই আবেদন নিয়ে তৃণমূল নেতা তাপস রায় মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করেন। জানা গিয়েছে, ব্যারাকপুরে সাম্প্রতিককালে ঘটে যাওয়া বেশ কিছু হিংসার ঘটনার তথ্য তিনি কমিশনের মুখপাত্রের হাতে তুলে দেন। তাপসের দাবি, ব্যারাকপুরের নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে যা যা করা উচিত কমিশন তাই করুক।
তার মধ্যেই একটি কাজ হওয়া উচিত অর্জুন সিংহকে নজরবন্দি করে রাখা বলে মনে করে তৃণমূল কংগ্রেস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news