Breaking News
Home / TRENDING / মাসুদ দায়িত্ব দেয় তুতো ভাই রউফকে, আদিলের সঙ্গে ছিল ৫ জঙ্গি

মাসুদ দায়িত্ব দেয় তুতো ভাই রউফকে, আদিলের সঙ্গে ছিল ৫ জঙ্গি

ওয়েব ডেস্ক:

এবার মিলল ৫ জঙ্গির খোঁজ। যারা আদিলকে বিস্ফোরণে সাহায্য করেছিল। গোয়েন্দাদের মত এরা সকলেই ভারতীয় নাগরিক। আরও জানা গিয়েছে, ইদানীংকালে জৈশ-এ-মহম্মদ তাদের দলে কাশ্মীরী তথা ভারতীয় জঙ্গির সংখ্যা বাড়চ্ছে। বিশেষত হামলার সময় ভারতীয় নাগরিক জঙ্গিদেরই অধিক মাত্রায় ব্যবহার করছে তারা। এর পেছনে রয়েছে পাকিস্তান তথা আইএসআইয়ের কৌশল। জঙ্গি সংগঠনগুলিকে সীমান্তপার  থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসের পর যেন কোনওভাবেই আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের নাম উঠে না আসে। সেই কারণেই ভারতীয় নাগরিক জঙ্গিদের বেশি করে দলে নেওয়া হচ্ছে বলে খবর।

গোয়েন্দারা জানতে পেরেছেন বৃহস্পতিবারের পুলওয়ামা হামলার মূল চক্রী জৈশ-এ-মহম্মদের প্রধান মাসুদ আজহার স্বয়ং। মাসুদের তুতো ভাই রউফের উপর ছিল সিআরপিএফ হামলার দায়িত্ব। রইফ মাসুদ ঘনিষ্ট কামরানকে ষড়যন্ত্র ছকার ভার দেয়। সেই মতো কাজ করে কামরান। কামরান শেষ পর্যন্ত আদিল দারকে নির্বাচন করে আত্মঘাতী হামলার জন্য। হামলার আগে ৬ মাস পাকিস্তানে ট্রেনিং হয় আদিলের। প্রাথমিক ভাবে মোট ৩টি জায়গাকে নির্বাচন করা হয় হামলার জন্য। শেষে পুলওয়ামাকেই বেছে নেওয়া হয়।

গোয়েন্দারা আরও জানতে পেরেছে, হামলায় বিস্ফোরণে আরডিএক্সের সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রেটের মিশ্রন ব্যবহার করা হয়েছিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *