Breaking News
Home / TRENDING / শহিদ জওয়ানদের শ্রদ্ধায় রবিবার রাজ্য জুড়ে মৌন অবস্থান বিজেপির

শহিদ জওয়ানদের শ্রদ্ধায় রবিবার রাজ্য জুড়ে মৌন অবস্থান বিজেপির

নীল বণিক:

কাশ্মীরের পুলওয়ামায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য জুড়ে মৌন অবস্থানে বসছে রাজ্য বিজেপি। রবিবার রাজ্যের প্রত্যেকটি জেলায় দলের কর্মীরা এই মৌন অবস্থানে বসবে বলে জানালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেন, নিহত জওয়ানদের শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক কর্তব্য। তবে রাজনীতির বাইরে গিয়ে এই মৌন অবস্থান হবে। তিনি আরও জানান, মৌন অবস্থানে দলের পতাকা থাকবে না। দুপুর ২টো থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই মৌন অবস্থান চলবে। মুখে কালো কাপড় ও বুকে কালো ব্যাজ পরে মৌন অবস্থানে বসবেন বিজেপি কর্মীরা।

দেশের কঠিন সময়ে রাজনীতি ভুলে সব রাজনৈতিক দলগুলি এক হয়েছে। এটাই ভারতবর্ষের ঐতিহ্য, বলেন বিজেপি নেতা। দেশের সার্বভৌমত্যের প্রশ্নে রাজনীতি ভুলে আমরা যে এক হতে পারি তা ফের প্রমানিত হল, মনে করিয়ে দেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

  1. Santanu Roy Chowdhury

    Current news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *