ওয়েব ডেস্ক:
দেশের সমস্ত বিরোধী দল সরকারের পাশে আছে। সন্ত্রাসবাদ নির্মূলে সরকারকে পূর্ণ সমর্থন জানাল কংগ্রেস সহ সকলে৷ শনিবারের সর্বদলীয় বৈঠক শেষে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ জানান, সন্ত্রাসবাদের মোকাবিলায় সরকারের সব ধরণের পদক্ষেপের পাশে থাকবে বিরোধীরা৷ সর্বদলীয় বৈঠকে ঐক্যমতে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে৷
কিন্তু ঠিক কী কী পদক্ষেপ নিতে চলেছে সরকার, তা বিরোধীদের জানাতে হবে বলে প্রস্তাব রাখা হয়েছে৷ এইসঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলি জানিয়েছে, তারা শহিদদের পরিবারের পাশে আছে৷ এদিন সর্বদলীয় বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে সোনিয়া বা রাহুল গাঁধী উপস্থিত ছিলেন না৷ ছিলেন না প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও৷ কংগ্রেসের তরফে বৈঠকে ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, গুলাম নবি আজাদ, কে সি বেণুগোপাল ও আনন্দ শর্মা৷ ছিলেন তৃণমূল কংগ্রেসের ডেরেক ও ব্রায়েন ও সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ সকাল ১১টায় শুরু হওয়া বৈঠকে জঙ্গি হামলার বিষয়ে বিস্তারিত জানান হয় সরকারের তরফে৷ পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা হয়৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news