Breaking News
Home / TRENDING / “আগামী দিনে সভ্য সমাজের প্রতীক হবে মাস্ক”, ‘মন কি বাত’ অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী

“আগামী দিনে সভ্য সমাজের প্রতীক হবে মাস্ক”, ‘মন কি বাত’ অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“করোনা পরবর্তী পৃথিবীতে সভ্য সমাজের প্রতীক হবে মাস্ক।” রবিবার ‘মন কি বাত’ (Maan Ki Baat) অনুষ্ঠানে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। লকডাউন চালু হওয়ার পর এই নিয়ে দ্বিতীয় বার ‘মন কি বাত’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। করোনা সংক্রমণ তথা তার থেকে বাঁচার প্রসঙ্গে কথা বলতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন “আমাদের মাস্ক পরতে হবে। এটা আমাদের জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। সভ্য সমাজের প্রতীক হয়ে উঠেছে মাস্ক। এটা এক নতুন বাস্তব। মাস্কের ব্যাপারে আমাদের ধারণা আরও বদলে যাবে। আমরা বুঝতে পারছি রাস্তায় থুতু ফেলা খারাপ। এই অভ্যাস আমাদের ছাড়তে হবে।” তিনি আরও বলেন, “আমরা যেন অতিরিক্ত আত্মবিশ্বাসী না হই। আমরা যেন না ভাবি, আমাদের বাড়ি, অফিস বা এলাকাতে কোভিড ঢুকতে পারবে না। তাই আমাদের কখনও অসতর্ক হলে চলবে না। দু’গজ দূরত্ব সবসময় বজায় রাখতে হবে।”

হিন্দু ধর্মাবলম্বীদের আজ অক্ষয় তৃতীয়া তিথি। সেই তিথি ও মুসলিম ধর্মাবলম্বীদের রমজান প্রসঙ্গে তিনি বলেন, “আজ আমরা অক্ষয় তৃতীয়া পালন করছি। রমজান মাস শুরু হবে। গত বছর রমজানে আমরা ভাবিইনি এবার এরকম কিছু হতে পারে। আমাদের সংযত হয়ে রমজান পালন করতে হবে। ইদ-ও এমনভাবেই পালন করব আমরা।” মোদী আরও বলেন, “ভারতের যেদিকেই তাকাবেন, দেখবেন এই মানুষের লড়াই। এখন গোটা দুনিয়া মহামারীর বিরুদ্ধে লড়ছে। যখন আগামী দিনে কখনও এই মহামারীর ব্যাপারে আলোচনা হবে, সব সময় ভারতবাসীর এই লড়াইয়ের কথা বলা হবে। গোটা দুনিয়া এই লড়াইকে কুর্নিশ জানাবে।”

তিনি বলেন, “করোনা ভাইরাসের বিরুদ্ধে ভারতের লড়াই হল জনগণের লড়াই। এই লড়াই মানুষ ও প্রশাসন একসঙ্গে লড়েছে। ভারতের মতো একটা বড় দেশ, যে উন্নতির চেষ্টা করছে, যেখানে দারিদ্রের বিরুদ্ধে লড়াই চলছে, সেখানে এই লড়াইয়ে জেতার একটাই সুযোগ ছিল। আমরা ভাগ্যবান যে দেশের সব মানুষ যোদ্ধাদের মতো এই লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।” প্রধানমন্ত্রী আরও বলেন, “এবার মন কি বাত অনুষ্ঠানের আগে যে পরিমাণ ফোন এসেছে তা অন্য সব বারের থেকে বেশি। অনেকগুলো বিষয় মাথায় ঘুরছে। জীবনের এই লড়াইয়ে হয়তো অনেক কিছুই আমাদের চোখের আড়াল হয়ে যায়। তাই আমি আমার দেশবাসীর সঙ্গে কিছু বিষয়ে আলোচনা করতে চাই।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *