Breaking News
Home / TRENDING / ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ : প্রশংসায় প্রিয়াঙ্কা

ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ : প্রশংসায় প্রিয়াঙ্কা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভিন রাজ্যে আটকে পড়া উত্তরপ্রদেশের শ্রমিকদের ফেরানোর বিষয়ে উদ্যোগ নিচ্ছে যোগী আদিত্যনাথের সরকার। তাঁর সেই উদ্যোগকে টুইট করে সাধুবাদ জানিয়েছেন কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গাঁধী বঢ়রা (Priyanka Gandhi Vadra)। গত শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এই সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে ঠিক করা হয় বাইরের রাজ্যে আটকে পড়া উত্তরপ্রদেশের শ্রমিকদের ঘরে পেটানোর বন্দোবস্ত করবে সরকার। তার জন্য একটি রূপরেখা ও তৈরি করতে নির্দেশ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, উত্তর প্রদেশ থেকে প্রায় ১০ লক্ষ শ্রমিক দেশের বিভিন্ন প্রান্তে লকডাউন এর কারনে আটকে পড়েছেন। এমন তথ্য জানার পরেই তাদের ঘরে ফেরাতে তৎপরতা বাড়িয়েছেন উত্তরপ্রদেশ সরকার।

পরে সংবাদমাধ্যমে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেছেন, “বিভিন্ন রাজ্যে যে শ্রমিকরা রয়েছেন, তাঁরা ১৪ দিনের কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ করলে তাঁদের ধাপে ধাপে রাজ্যে ফিরিয়ে আনা হবে।” প্রসঙ্গত, গত মাসেই ১০০০ বাস পাঠিয়ে নয়ডা ও গাজিয়াবাদ সীমান্তে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফিরিয়েছিল যোগী সরকার। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে টুইট করেন প্রিয়াঙ্কা গাঁধী বঢ়রা। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী তনয়া লেখেন, “অন্যান্য রাজ্যে আটকে পড়া উত্তরপ্রদেশের শ্রমিকদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। আমরা এই ইস্যুতে ধারাবাহিকভাবে জোর দিচ্ছি এবং এটি সেই দিকে এটি একটি অর্থবহ পদক্ষেপ। বিষয়টি পুরোপুরি সফল হওয়ার জন্য, শ্রমিকদের ফেরতের পরিকল্পনা করা জরুরি। একইভাবে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেশের স্বার্থে সহযোগিতা অব্যাহত রাখতে হবে। তবেই করোনার বিরুদ্ধে লড়াই করা খুব শক্তিশালী হবে।”

বিরোধী রাজনৈতিক দলের নেত্রী প্রিয়াঙ্কা গাঁধী বঢ়রা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ হলেও, এ প্রসঙ্গে তাঁকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় জাহাজ ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি (Nitin Gadkari) এক সংবাদমাধ্যমে তিনি বলেছেন, “আমি শুনেছি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনবেন। আমি ওনাকে অনুরোধ করব, এই সময় রাস্তায় বাস নামাবেন না। কারণ এই মুহূর্তে সতর্ক থাকার সময়। এটা এই কাজের সঠিক সময় নয়। কারণ এখন শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনা মানে করোনাকে ফিরিয়ে আনা। কোনও শ্রমিক যদি সংক্রামিত হয়ে থাকেন, তাহলে সেটা গোটা রাজ্যের জন্যই ক্ষতিকর।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *