চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
রাজ্যে আবারও করোনা আক্রান্তের মৃত্যু হল। মঙ্গলবার হাওড়ায় করোনায় মৃত্যু হয় এক মহিলার। হাওড়া জেলা হাসপাতালে এই মৃত্যুর সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে (Cooronavirus) তিনজন মারা গেলেন। আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ২৫। রবিবার দুপুরে হাওড়া জেলা হাসপাতালে জ্বর ও কাশি নিয়ে ভর্তি হন হাওড়া সালকিয়ার বাসিন্দা। ওই মহিলার লালারসের নমুনা কলকাতার এসএসকেএম হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু সেই রিপোর্ট প্রকাশের আগেই মৃত্যু হয় তাঁর।
এবং মৃতদেহটি পরীক্ষার রিপোর্ট আসা পর্যন্ত মর্গে রেখে দেওয়া হয় । রাতে পরীক্ষার রিপোর্টে জানা যায় ওই ব্যক্তির শরীরে করোনা পজিটিভ ছিল। মৃত মহিলার নাম দেবী পাল ৪৮ বছর আলিপুরদুয়ার ডুয়ার্সে বেড়াতে গিয়েছিলেন। ৬-১৩ মার্চ তিনি সেখানে ছিলেন। দার্জিলিং মেলে হাওড়ায় ফেরেন। পাশাপাশি জানা যাচ্ছে তিনি কর্মসূত্রে বিদেশ গিয়েছিলেন। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠেছে। নার্সদের অভিযোগ, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে এলেও, তাদের নূন্যতম এই চিকিৎসার পরিকাঠামো নেই। রবিবার সন্ধ্যায় ভর্তি হলেও রাত ন’টা পর্যন্ত জেনারেল ওয়ার্ডে রাখা হয়েছিল মৃতাকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news