নিজস্ব সংবাদদাতা:
উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু দু’দিনের সফরে আজ কলকাতায় এলেন। এদিন বেলা ৩টে ২৫ মিনিটে বায়ুসেনার বিশেষ বিমানে তিনি দমদম বিমানবন্দরে নামেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি এবং রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। বিমানবন্দর থেকে উপরাষ্ট্রপতি কলকাতার সাহা ইন্সটিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্সের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news