চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা ভাইরাসের (Cooronavirus) আতঙ্ক এবার ব্যাঙ্কিং পরিষেবাতেও। আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে ব্যাঙ্কেও গ্রাহকদের জমায়েতে লাগাম টানছে রাষ্ট্রয়াত্ব ব্যাঙ্কগুলি। কলকাতার রাষ্ট্রায়ত্ব প্রত্যেকটি ব্যাঙ্কের বাইরে বসেছে ড্রপবক্স। গ্রাহকরা ব্যাঙ্কে প্রবেশ না করেই ড্রপবক্সে তাদের চেক ফেলতে পারবেন। এছাড়াও প্রতি একঘন্টায় ব্যাঙ্কের মেছে সহ আসবাব জীবানুমুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ব্যাঙ্ক অফিসারস সংগঠনের সাধারন সম্পাদক সঞ্জয় দাস।
তিনি বলেন, “দেশের মানুষের স্বার্থেই ব্যাঙ্ক গুলি খোলা রাখতে হবে। কিন্তুু ব্যাঙ্ক খোলা রাখার পরেও আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। ব্যাঙ্কের কর্মীদের দূরত্ব বজায় রেখে কথা বলার জন্য বলা হয়েছে।” এছাড়াও ব্যাঙ্কে ভিড় কমাতে নেট ব্যাঙ্কিয়ের সাহায্য নিতে মানুষকে বলা হচ্ছে বলে জানিয়েছেন সঞ্জয় দাস। ব্যাঙ্কের ভিতর লাইনে না দাড়িয়ে এটিএম ব্যাবহার করতে বলাহচ্ছে। ব্যাঙ্ক কর্মচারীদের কথা মাথায় রেখে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে মাস্ক ও হ্যান্ড সেনেটাইজারের কথা বলা হয়েছে বলে জানিয়েছেন সঞ্জয় দাস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news