চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থার জিও প্ল্যাটফর্মস লিমিটেডে ৪৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ (Mark Jukerbarg)। বুধবার এই ঘোষণা করা হয়েছে ফেসবুকের পক্ষে। ফেসবুক চাইছে তাদের মেসেজিং প্ল্যাটফর্ম অর্থাৎ হোয়াটসঅ্যাপের সঙ্গে রিলায়েন্সের ই-কমার্স সংস্থা জিওমার্টকে যুক্ত করে একটা নতুন সার্ভিস তৈরি করতে। জিও-র তরফেও ফেসবুকের এই লগ্নির কথা জানানো হয়েছে।
বিবৃতিতে জিও কর্তৃপক্ষ জানিয়েছে, জিও (JIO) প্ল্যাটফর্মের ৯.৯৯ শতাংশ মালিকানা কিনে নিয়েছে ফেসবুক। পুরোটাই দুই তরফের সম্মতিতেই হয়েছে। ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি। ভারতে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৮০ শতাংশের কাছে পৌঁছে গিয়েছে এই অ্যাপ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news