Breaking News
Home / TRENDING / সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রাখল কেন্দ্রীয় সরকার

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রাখল কেন্দ্রীয় সরকার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত করে দিল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রাখা হোক। প্রসঙ্গত, গত মার্চ মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ থেকে বাড়িয়ে ২১ শতাংশ করা হয়েছিল। কিন্তু করোনা ভাইরাস দাপটে আবারও সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হল কেন্দ্রীয় সরকারকে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে কর আদায়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রীয় সরকার। এই কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মন্ত্রিসভা।

বর্তমানে ৪৯.২৬ লক্ষ কর্মচারী ও ৬১.১৭ লক্ষ অবসরপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন কেন্দ্রীয় সরকারের অধীনে। বছরে দুবার মূল্যবৃদ্ধির কত সিদ্ধান্তকে মহার্ঘভাতা বাড়ায় কেন্দ্র। জুলাই মাসে আবারও মহার্ঘ ভাতা বাড়ার সময়। কিন্তু মনে করা হচ্ছে করোনা সংক্রমনের জেরে তৈরি হওয়া পরিস্থিতিতে জুলাই মাসে মহার্ঘ ভাতা বাড়ার সম্ভাবনা নেই। এমনিতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৩০ শতাংশ কম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি দু বছরের জন্য সাংসদ তহবিলের অর্থ বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্তের জেরে আট হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে কেন্দ্রের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *