Breaking News
Home / TRENDING / পালপাড়ার মারাদোনা

পালপাড়ার মারাদোনা

পার্থসারথি পাণ্ডা : 

মারাদোনার নাম রামকৃষ্ণ সরেন। সে বাবুইবাসা হাই স্কুলে পড়ত। না, ভুল বললাম, পড়ত সে পালপাড়া হাই স্কুলে। কিন্তু আমাদের মিচকে গেম টিচার সহদেববাবু তাকে রাইভাল স্কুল বাবুইবাসা থেকে গেম খেলে ভাগিয়ে এনে পালপাড়ায় ভরতি করে নিলেন ক্লাস এইটে। বোর্ডিং এ থাকার ফ্রি ব্যবস্থা করে দিলেন।

রামকৃষ্ণর ছোট খাটো পেটানো গাঢ় বাদামী শরীর। মারাত্মক দম। ড্রিবলিং, ক্রস পাস, পাঞ্চ অসাধারণ। তাকে সম্বল করেই পালপাড়া স্কুলের গেম টিচার মনোজবাবু ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন করে নিয়ে এলেন স্কুলকে। তাই দেখে আমাদের সহদেববাবুর বেজায় মনখারাপ, গায়ের জ্বালা… ইত্যাদি। তারপরই তিনি প্রতিজ্ঞা করলেন, যে করেই হোক ছেলেটাকে ভাঙিয়ে আনতে হবে। আনলেনও তাই। তারপর থেকে রামকৃষ্ণ খেলতে লাগল স্কুলের হয়ে, প্রথম বারের মতো ডিস্ট্রিক্ট অব্দি নিয়ে গেল আমাদের। সেই আনন্দে আমাদের স্কুলে তার নামই হয়ে গেল মারাদোনা। তখন সহদেববাবুর বাটারফ্লাই গোঁফ নাচিয়ে বাহাদুরিটা একবার দেখতে হয়। আর তিনি রামকৃষ্ণকে কিছুতেই হাতছাড়া করতে চান না। সে যাতে মাধ্যমিক পাশ করে স্কুল থেকে বেরিয়ে যেতে না পারে, তার জন্য সে নিয়ম করব বছর বছর ফেল করতে লাগল। কত ছেলেমেয়ে কলেজে চলে গেল, কিন্তু সে রয়ে গেল ক্লাস এইটেই তিন বছর, নাইনে রইল তিন বছর। তারপর সহদেববাবু রিটায়ার করে গেলেন। এই ছ’ বছরের মধ্যে বেশ কয়েকবারই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে স্কুল। সেই গৌরবের সিংহভাগ নিয়েই বুক ফুলিয়ে রিটায়ার হয়ে গেলেন তিনি। রামকৃষ্ণ সে-বছরই কোনরকমে মাধ্যমিক পাশ করে গেল। আশ্চর্যরকমভাবে সে এবার কিছুতেই ফেল করল না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *