Breaking News
Home / TRENDING / কলকাতা সহ দক্ষিণবঙ্গে আসছে প্রবল বৃষ্টি

কলকাতা সহ দক্ষিণবঙ্গে আসছে প্রবল বৃষ্টি

নিজস্ব সংবাদদাতা  :
খটখটে রোদ প্রাণ যায় যায় সকালবেলা। তাহলে কী বৃষ্টি হবে না আজ? শনিবার সকালে এমনটা যখন ভাবছিল গরমে ক্লান্ত বঙ্গবাসী, তখনই আলিপুর হাওয়া অফিস সুখবর দিল। জানা গেল, আজ বিকেলেই হতে পারে স্বস্তির বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর বঙ্গোপসাগরের উপর অবস্থিত ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, এদিনই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে বৃষ্টি হবে। আর সেকারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রাও কয়েক ডিগ্রি কমার সম্ভবনা। গতকাল শুক্রবার এই ঘূর্ণাবর্তের কারণেই কলকাতা–সহ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। কিন্তু তাতে বাতাসের গুমোটভাবে তত কাটেনি। এখন দেখার শনিবার বহু প্রার্থীত বৃষ্টি কৃপা করে কিনা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *