প্রসেনজিৎ ধর:
জঙ্গলমহলে নয়, এবার খোদ সোদপুর রেল স্টেশনে মাওবাদি পোস্টার। শুক্রবার ১ নম্বর প্লাটফর্মের টিকিট কাউন্টারের দেওয়ালে দেওয়ালে নজরে পড়ে মাওবাদি পোস্টার। এই ঘটনায় সোদপুর স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়ায়। এদিন বিকেলে নিত্যযাত্রীদের নজরে আসে ওই পোস্টারটি। এরপরই খবর দেওয়া হয় রেল পুলিশকে ।

আরপিএফ এসে পোস্টারগুলি ছিঁড়ে ফেলে। পোস্টারে মাওবাদিদের নাম করে প্রশাসন ও রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। লেখক, বুদ্ধিজীবী বা গণ আন্দোলনে যুক্ত কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো যাবে না বলে দাবি করা হয়েছে। তবে এই বিষয়ে মুখ খুলতে চায়নি রেল পুলিশ। আরপিএফ গোটা ঘটনার তদন্তে নেমেছে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news