Breaking News
Home / TRENDING / জি২০: আর্থিক তছরুপে জড়িত বিদেশ পালানো অপরাধিদের বিরুদ্ধে সরব মোদী

জি২০: আর্থিক তছরুপে জড়িত বিদেশ পালানো অপরাধিদের বিরুদ্ধে সরব মোদী

ওয়েব ডেস্ক:

আর্থিক তছরুপে জরিত অপরাধিদের দেশ ছেড়ে পালানো নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মর্মে জি২০ ভুক্ত দেশগুলির কাছে ৯ দফা অ্যাজেন্ডা পেশ করলেন তিনি। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে অনুষ্ঠিত এবারের সামিটে দেশ থেকে যারা আর্থিক তছরুপ করে পালিয়েছে যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগে রয়েছে, সেই অপরাধীদের শাস্তি দেওয়ার বিষয়ে সব দেশের থেকে সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী ৷

সামিটের দ্বিতীয় সেশনে আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনীতি ও কর ব্যবস্থা শীর্ষক আলোচনায় এই নয় দফা অ্যাজেন্ডা পেশ করেন মোদি ৷ বলেন, আইনি কার্যক্রমে সহযোগিতা— যার মধ্যে অন্যায়কারীকে আটকানো  ও তাঁকে দ্রুত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থায় একমত হওয়া দরকার ৷ যাতে করে ভবিষ্যতে এই ধরণের অপরাধ নিয়ন্ত্রণ করা যায় ৷ এইসঙ্গে মোদী ভারতের তরফে আবেদন করেছেন, আর্থিক তছরুপে অভিযুক্তদের যেন কোনও ভাবে অন্য দেশে ঢুকতে না দেওয়া হয় ৷ যাতে করে তারা দেশে বড়সড় অন্যায় করে এসে বিদেশে শান্তি-স্বস্তিতে নিরাপদ জীবন কাটাতে পারে ৷

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি দূর করতে  ইউনাইটেড নেশনস কনভেনশন ও ইউনাইটেড নেশনস কনভেনশন ট্রান্সন্যাশানাল অর্গানাইজড ক্রাইমের যে নিয়মগুলি রয়েছে তা যেন কার্যকর করা হয় ৷ যা করতে হলে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *