Breaking News
Home / TRENDING / তৃণমূল নেতা শাহাজাহানের সন্ত্রাসে ঘরছাড়া বহু বিজেপি কর্মী

তৃণমূল নেতা শাহাজাহানের সন্ত্রাসে ঘরছাড়া বহু বিজেপি কর্মী

নীল বণিক :

রাজ্য জুড়ে তৃণমূলের সন্ত্রাস অব্যাহত। দক্ষিণ চব্বিশ পরগনায় অনেক বিজেপি কর্মী ঘর ছাড়া। সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহাজাহানের অত্যাচারে সন্দেশখালির বহু বিজেপি কর্মী-নেতা ঘর ছাড়া। জেলিয়াখালি থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন জয়ন্ত মণ্ডল। মার্চ মাস থেকে সন্দেশখালির বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে শেখ শাহাজাহান বিরুদ্ধে। এমনকি বিজেপি প্রার্থীর প্রস্তাবক হবার জন্য তুষার মণ্ডলের বাড়িও লুঠপাঠ হয় বলে অভিযোগ। এলাকার ত্রাস ওই তৃণমূল নেতার দাপটে ঘরছাড়ারা ঘরে ফেরার আর্জি নিয়ে বসিরহাট জেলার পুলিশের দারস্থ হয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি এমনই অভিযোগ। কেউ কলকাতার বিজেপির রাজ্য সদর দফতরের সামনে, আবার কেউ বা নিকট আত্মীয় বাড়িতেই দিন কাটাচ্ছেন। তবে শেখ শাহাজাহানের রিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে তুষার মণ্ডলরা মুরলীধর সেন লেনে আসেন। সেখান থেকেই রাজ্য নেতাদের সহায়তায় রাজ্য পু্লিশের উচ্চপদস্থ কর্তাদের সাথে কথা বলেন বিজেপি নেতা তুষার মণ্ডল। তিনি আইজি আইনশৃঙ্খলা, ডিআইজির কাছে শেখ শাহাজানের নামে অভিযোগ দায়ের করেন বলে জানা গিয়েছে। তুষার মণ্ডল জানান, মেজিয়াখালিতে ফিরে যাওয়ার জন্য মন কাঁদছে। রাজ্যের পুলিশ সহায়তা করলে ভোটের আগে ফিরব। আর তা নাহলে বাধ্য হয়ে কলকাতার রাস্তায় থাকতে হবে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.cchannelhindustanom/

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *