Breaking News
Home / TRENDING / আদিবাসি কিশোরীকে গণধর্ষণ

আদিবাসি কিশোরীকে গণধর্ষণ

নিজস্ব সংবাদদাতা ,পূর্ব বর্ধমান :

চরকমেলার অনুষ্ঠানে এসে আত্মীয়দের থেকে দলছুট হয়ে গণধর্ষণের শিকার হলেন এক আদিবাসী কিশোরী। পূর্ব বর্ধমানের আউশগ্রামের ঘটনা। বছর ষোলর ওই কিশোরীকে বাইকে চাপিয়ে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে একাধিকজন ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটে রবিবার রাতে। ধর্ষণের পর ওই নাবালিকাকে রাস্তার ধারে ফেলে চলে যায় অভিযুক্তরা। আউশগ্রাম থানার পুলিশ তাঁকে উদ্ধার করে। মেয়েটি থানায় অভিযোগ জানিয়েছে। অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে আউশগ্রামের যাদবগঞ্জ গ্রামে প্রতিবছর গাজনে মেলা বসে। চার পাঁচদিন ধরে ধর্মীয় অনুষ্ঠান হয়। বিভিন্ন জেলা এমন কী ভিন রাজ্যের আদিবাসীরা এই উৎসবে অংশ নেয়। তাঁরা চরকমেলা মাঠেই থাকেন। রোজ বিকেল থেকে সারারাত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। জানা গিয়েছে বর্ধমান থানার বড় কাশিয়ারা গ্রাম থেকে কয়েকজন বান্ধবীর সঙ্গে শনিবার যাদবগঞ্জের চরকমেলায় গিয়েছিল দশম শ্রেণির ছাত্রী ওই আদিবাসী কিশোরী। কয়েকজন আত্মীয়ও ওই বান্ধবীদের সঙ্গেই ছিল। কিন্তু রবিবার বিকেল থেকে ভিড়ের মধ্যে মেয়েটি দলছুট হয়ে যায়।
কিশোরী জানায় যাদবগঞ্জ থেকে কিছুটা দূরে ঝারগরিয়া গ্রামে তাঁর আত্মীয় বাড়ি। সঙ্গীদের খুঁজে না পেয়ে মেয়েটি কান্নাকাটি করলে কয়েকজন যুবক তাঁর কাছে ঘটনার কথা শোনে। তারপর তাঁকে ঝারগরিয়া আত্মীয়বাড়িতে নামিয়ে দেওয়ার নাম করে বাইকে চাপিয়ে নিয়ে যায়।তিনজন যুবক মিলে তাঁকে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বননবগ্রামের জঙ্গলে একটি পুকুর পাড়ে কিশোরীকে ফেলে পালায় অভিযুক্তরা। মেয়েটি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। কোনওরকমে সে রাস্তার কাছাকাছি আসে। সেসময় স্থানীয় কয়েকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় মেয়েটিকে দেখতে পান। তাঁরা পুলিশে খবর দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে রাত প্রায় সাড়ে’নটা নাগাদ আউশগ্রাম থানার পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে বননবগ্রাম হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যায়। কিছুটা সুস্থ হলে রাত প্রায় আড়াইটে নাগাদ হাসপাতাল থেকে মেয়েটিকে থানায় নিয়ে আসা হয়। নির্যাতিতা থানায় অভিযোগ জানায় তিনজন মিলে তাকে একাধিকবার ধর্ষণ করেছে। তবে তাদের নাম তার জানা নেই বলে পুলিশকে জানিয়েছে মেয়েটি। অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে পুলিশ।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.cchannelhindustanom/

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *