চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে টুইট করেও তা মুছে দিলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। রবিবার সকালে টুইট করে এই খবর জানিয়েছিলেন দিল্লি বিজেপির (BJP) প্রাক্তন সভাপতি। কিন্তু তার এক ঘণ্টার মধ্যেই সেই টুইট মুছে দেন তিনি। তারপরেই রাজধানীতে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি এখনও অমিত শাহ করোনা মুক্ত হননি? ২ আগস্ট করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হন গান্ধীনগরের সাংসদ। যেই কারণে ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজনের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি। তাঁর অসুস্থতার কারণেই যেমন আটকে রয়েছে বিজেপির শীর্ষ কমিটি গঠনের সিদ্ধান্ত। তেমনই আটকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ। এদিন ভোজপুরি সিনেমা সুপারস্টার অমিত শাহের সুস্থতার খবর দিতেই স্বস্তি ফিরে ছিল গেরুয়া শিবিরে। মুছে দিতেই আবারো আশঙ্কার মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে।
গত ২ আগসট পাঁচটা নাগাদ হিন্দিতে টুইট করে অমিত শাহ (Amit Shah) তাঁর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান। ওইদিন টুইট করে তিনি বলেন “প্রাথমিক ভাবে আমার শরীরে কিছু উপসর্গ দেখা গিয়েছিল। তারপরই আমি টেস্ট করাই। তাতে রিপোর্ট এসেছে পজিটিভ।আমার শরীর একদম ঠিক আছে। কিন্তু তবু চিকিৎসকদের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি হচ্ছি। সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন প্রত্যেকে আইসোলেট থাকেন কোভিড পরীক্ষা করান।” তারপরই গুরগাঁওয়ের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। সেখান থেকেই তিনি মন্ত্রকের কাজকর্মের ওপর যেমন নজর রেখেছিলেন। তেমনই তাঁর কড়া নজর ছিল দেশের রাজনৈতিক গতিবিধির ওপরেও। হাসপাতালে বসেই তিনি নজর দেখেছিলেন রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানের ওপর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news