Breaking News
Home / TRENDING / ক্ষত্রিয়রা গোঁফ রাখতেন, অযোধ্যার রামের মূর্তিতেও চাই গুম্ফ, দাবি হিন্দু নেতার

ক্ষত্রিয়রা গোঁফ রাখতেন, অযোধ্যার রামের মূর্তিতেও চাই গুম্ফ, দাবি হিন্দু নেতার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

অযোধ্যার ভূমি পুজোর অনুষ্ঠানে অনেক হিন্দুত্ববাদী নেতা উপস্থিত হয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠান স্থলে আসার আগে সেইসব নেতাকে ট্রাস্টের পক্ষ থেকে সম্বোধন করা হয়। তাঁদের মধ্যে হিন্দুত্ববাদী  জননেতা বলে পরিচিত সামভাজিরাও ভিদে গুরুজী ট্রাস্টের দ্বারা প্রশংসিত হয়েছিলেন। সম্প্রতি তিনি একটি অদ্ভুত দাবি করেছেন। ‘শিবপ্রথিষ্ঠান হিন্দুস্তান’-এর নেতৃত্বদানকারী এই প্রবীণ গুরুজী ছত্রপতি শিবাজী মহারাজের একটি ছবি জনসমক্ষে তুলে ধরে দাবি করেছেন মন্দিরের মধ্যে ভগবান রামের গোঁফ থাকতে হবে।

হিন্দুত্ববাদী আন্দোলনকারী নেতা ভিদে দাবি করেন, ক্ষত্রিয় সম্প্রদায়ের পুরুষদের মধ্যে বহু বছরের পুরানো সামরিক প্রথা অনুযায়ী ভগবান রাম এবং লক্ষ্মণের মূর্তিগুলিতে অবশ্যই গোঁফ রাখা উচিত। তিনি আরও দাবি করেন, মূর্তিগুলিতে গোঁফ না থাকলে মন্দিরে ভক্তদের কাছে তা মূল্যবান হবে না। ভিদের ভক্তরাও একই দাবি তোলেন। তাঁদের মতে, কাশীর মতো নাসিকের কলারাম মন্দিরে ভগবান রাম ও লক্ষণের মূর্তিতে গোঁফ রয়েছে। তাই ভক্তরা ওই স্থানকে দ্বিতীয় কাশী হিসেবে মর্যাদা দেয়। পাশাপাশি তাঁদের আরও যুক্তি, টিভি ও সিরিয়ালে যেসব ছবি দেখানো হয় ফেসিয়ালের কারণে সেখানে গোঁফ রাখা হয় না। কিন্তু অযোধ্যা যেহেতু রামের জন্মস্থান হিসেবে প্রসিদ্ধ, তাই এখানে সঠিকটা তুলে ধরা দরকার। 

তবে ভিদের সঙ্গে একমত নন অযোধ্যার রামলালা মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাস। তিনি দাবি করেন, হিন্দু ধর্মের সূক্ষ্ম দিকগুলির সাথে এটিকে জোর দিয়ে বলা যায় না। কারণ দেবতা রাম, কৃষ্ণ এবং শিব স্থায়ীভাবে ১৬ বছর বয়সী ছিলেন এবং সেখানে গোঁফ আছে এমন নজির নেই। প্রসঙ্গত, ভিদে একাধিকবার বিতর্কিত মন্তব্য করে শিরোণামে এসেছেন। এর আগে তিনি বলেছিলেন, তাঁর বাগানের আম খেলে মহিলাদের গর্ভ ধারণ হবে এবং পুত্র সন্তানের জন্ম দেবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *