Breaking News
Home / TRENDING / বিজেপির বাড়া ভাতে ছাই দিতে উদ্যোগী মান্নান, ভাঙা তৃণমূল নিয়ে জোট গড়তে প্রস্তাব সনিয়াকে

বিজেপির বাড়া ভাতে ছাই দিতে উদ্যোগী মান্নান, ভাঙা তৃণমূল নিয়ে জোট গড়তে প্রস্তাব সনিয়াকে

নীল রায়।

ভাঙছে তৃণমূল, ভাঙা তৃণমূলকে নিয়ে নতুন জোটের দাবি জানিয়ে সভানেত্রী সনিয়া গাঁধীকে (Sonia Gandhi) চিঠি দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan)। শুক্রবার এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে প্রাক্তন এআইসিসি সভাপতি রাহুল গাঁধী (Rahul Gandhi) ও সনিয়া গাঁধীর ব্যক্তিগত সচিব আহমেদ প্যাটেলকে। তাঁর এই চিঠিতে তৃণমূলে ভাঙনের জল্পনা উস্কে দিয়ে বাংলার রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। চিঠিতে মান্নান সাহেব লিখেছেন, “তৃণমূল কংগ্রেস জনবিরোধী নীতির কারণে দিন প্রতিদিন বাংলায় জমি হারাচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের আম জনতার ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। বিজেপি-ও নিজের জনবিরোধী নীতি ও সাম্প্রদায়িক রাজনীতির কারণে জন সমর্থন হারাচ্ছে। রাজ্য সরকারের ব্যর্থতায় বিজেপি ঘোলাজলে মাছ ধরতে নেমেছে।” তিনি আরও লিখেছেন, “এমতাবস্থায় আমরাও সাংগঠনিক দুর্বলতার কারণে এই পরিস্থিতি থেকে রাজনৈতিক ফায়দা তুলতে পারিনি।”

এমন সব কথার উল্লেখ করেই বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেছেন, “বহু বিশিষ্ট মানুষ ও তৃণমূলের মন্ত্রীও বিধায়করা এই পরিস্থিতি থেকে পরিত্রাণের বিকল্প পথ খুঁজছেন। সেই সমস্ত নেতারা তাদের নেতার ওপর আস্থা হারিয়ে একটি পৃথক রাজনৈতিক দল গড়তে চাইছেন। এমন সময় আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমাদের কংগ্রেস ও বামেদের সঙ্গে তৃণমূলের বিক্ষুব্ধ নেতৃত্বকে নিয়ে বিরোধী জোট গঠনে উদ্যোগী হতে হবে।” তিনি আরও বলেছেন, “এমন একটি রাজনৈতিক যোগ করতে পারলেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সরকার থেকে সরানো করা যাবে। আটকানো যাবে বিজেপির উত্থানকে।”

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে বামফ্রন্ট কংগ্রেসের জোট গড়তে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন আব্দুল মান্নান। এবার ভোটে নয় মাস বাকি থাকতে বিজেপি ও তৃণমূলকে ঠেকাতে বিকল্প জোটের কথা বলেছেন মান্নান সাহেব। তবে তৃণমূলের (TMC) কোন বিক্ষুব্ধ নেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে অখুশি হয়ে তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন সে প্রসঙ্গে চিঠিতে কিছুই জানাননি। উল্লেখ্য, বিজেপি (BJP) ও তৃণমূল এককভাবে আগামী বিধানসভা নির্বাচনের জন্য দুটি সাজাতে শুরু করলেও, এখনও বাম ও কংগ্রেস দুপক্ষই এ বিষয়ে অনেক পিছিয়ে রয়েছে। তারই মধ্যে এমন চিঠি দিয়ে তৃণমূলে ভাঙনের জল্পনা উস্কে দিলেন এই বর্ষীয়ান কংগ্রেস (Congress) নেতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *