Breaking News
Home / TRENDING / পশুদের সঙ্গেও এরকম আচরণ কেউ করে না, মৃতদেহের অবমাননা নিয়ে মমতাকে কটাক্ষ ক্ষুব্ধ ধনখড়ের

পশুদের সঙ্গেও এরকম আচরণ কেউ করে না, মৃতদেহের অবমাননা নিয়ে মমতাকে কটাক্ষ ক্ষুব্ধ ধনখড়ের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

গড়িয়াহাট মহাশ্মশানে বেওয়ারিশ লাশ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। যা নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু এই অমানবিক ঘটনা প্রকাশ্য দিবালোকে ঘটায় গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উদ্দেশ্য করে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিলেন রাজ্যপাল জাগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। প্রশ্ন তুললেন এই ঘটনায়, রাজ্য সরকারের মানবিক দৃষ্টিকোণ তথা সাংবিধানিক দায়িত্ব নিয়ে। শুক্রবার সকালে জোড়া টুইট করে তিনি বলেন, “ওই মৃতদেহগুলি কোভিড আক্রান্তদের কিনা সেটা আসল প্রশ্ন নয়। সেটা তো প্রমাণ সাপেক্ষ। আসল বিষয় হল, মৃতদেহ কি ওভাবে টেনে নিয়ে যাওয়া যায়! পশুদের সঙ্গেও ওরকম কেউ করে না।” তিনি আরও লিখেছেন, “এই ঘটনাকে খাটো করে দেখাতে যাঁরা নানান কথা বলছেন, তাঁদের জিজ্ঞেস করছি, ভেবে দেখুন তো ওঁরা কেউ যদি আপনার কাছে কেউ হত? নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন।”

https://twitter.com/jdhankhar1/status/1271285082095906817?s=19

প্রসঙ্গত, বুধবার থেকে গড়িয়া মহাশ্মশানের ওই ভিডিওটি ভাইরাল হতে শুরু করে। প্রশ্ন ওঠে কিভাবে রাজ্য সরকার তথা কলকাতা পুর নিগম এই ধরনের ঘটনায় মান্যতা দিতে পারে।বৃহস্পতিবার এ প্রসঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ হয়ে তিনি জানিয়েছিলেন, “আমি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী না। তাই এই সংক্রান্ত বিষয়ে কোন উত্তর দিতে পারব না।” যদিও ঘটনাচক্রে, বেওয়ারিশ মৃতদেহ সৎকার তথা শ্মশান সংক্রান্ত বিষয়টি পুর ও নগর উন্নয়ন দপ্তরের আওতাধীন। স্বাস্থ্য দফতরের বিষয় নয়।

নিজের টুইটার দ্বিতীয় অংশে রাজ্যপাল বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে চাইব এবং চূড়ান্ত পর্বে বিষয়টি নিয়ে যাব। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ বা সংশ্লিষ্ট মানুষদের পুলিশ দিয়ে ভয় দেখানোর দিন শেষ। এসব আর বরদাস্ত করা হবে না”। তিনি আরও বলেছেন, “মানবাধিকার কর্মী এবং সংবাদমাধ্যমের এই একটি ক্ষেত্রে অন্তত সক্রিয় হয়ে মানুষের কাছে তথ্য তুলে ধরার সময় এসেছে। রাজ্যকে কোনও ভাবেই পুলিশ-পরিচালিত রাজ্যে পরিণত হতে দেওয়া যায় না। সংবিধানের ২১ নম্বর ধারায় নাগরিকের অর্জিত মানবিক অধিকার হরণ এবং দমনমূলক পদক্ষেপও চলতে দেওয়া যায় না।”

প্রসঙ্গত, গড়িয়াহাট মহাশ্মশানে মৃতদেহগুলি টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিওটি প্রকাশ্যে আসার পর বাম পরিষদীয় দলের নেতা তথা যাদবপুরের সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে চিঠি লিখে বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছিলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *