Breaking News
Home / TRENDING / মমতার সুরে পুজো কমিটিগুলিকে আয়করের নোটিশের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি মান্নানের

মমতার সুরে পুজো কমিটিগুলিকে আয়করের নোটিশের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি মান্নানের

নীল রায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সুরেই দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর বিভাগের নোটিশ ধরানোর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। সোমবার বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন তিনি। আব্দুল মান্নান বলেন,”ধর্মীয় একটি অনুষ্ঠানে আয়কর দপ্তরের এই ধরনের চিঠি পাঠানো পশ্চিমবঙ্গের মানুষের ভাবাবেগে আঘাতের সমান। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনকও বটে।” চিঠিতে বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ করেছেন পুরো বিষয়টি যেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিশেষভাবে পর্যবেক্ষণ করেন। সঙ্গে অর্থমন্ত্রী যেন বিষয়টি নিয়ে আয়কর দপ্তরের সঙ্গে অবিলম্বে কথাবার্তা বলে সিদ্ধান্ত নেন।

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে কংগ্রেস নেতা মান্নান আরও বলেন, “আয়কর দফতরের এই পদক্ষেপ বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসবে আঘাত করেছে। এর আগে কোনও কেন্দ্রীয় সরকার বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে এমন পদক্ষেপ নেয়নি।” তিনি বলেন, “বাঙালির দুর্গাপুজোকে ঘিরে রাজ্যে মানুষের ভাবাবেগের কথা জানা সত্ত্বেও, এখনও আয়কর দপ্তর কর্তৃপক্ষ তাদের চিঠি প্রত্যাহার করেনি। ইনকাম ট্যাক্সের ১৩৩(৬) অ্যাক্ট বলছে, দূর্গাপুজো প্যান্ডেলের ওপর খরচের টাকা কমানোর নির্দেশ দিয়েছে। এবং পুজো কমিটিগুলির প্যান্ডেলের ওপরেও জিএসটি বসানোর কথা বলা হয়েছে। যা কোনওভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।”

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আয়কর দপ্তরের পুজোকমিটিগুলির নোটিস ধরানোর প্রতিবাদে সরব হন। যদিও আয়কর দপ্তরের পক্ষ থেকে জানানো হয় মাত্র ৩০টি পুজো কমিটিকে তাদের আয়-ব্যয়ের হিসাব দাখিল করতে বলা হয়েছিল, তাও গত বছর ডিসেম্বর মাসে। এবার সেই সুরেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সরাসরি বিহিত করার দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। তবে তিনি কোনওভাবেই মানতে চাননি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই তাঁর পত্রাঘাত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *