Breaking News
Home / TRENDING / ‘ভদ্রলোকেরা আর তৃণমূলের প্রার্থী হতে চাইছেন না’, বিস্ফোরক ভারতী

‘ভদ্রলোকেরা আর তৃণমূলের প্রার্থী হতে চাইছেন না’, বিস্ফোরক ভারতী

প্রসেনজিৎ ধর:

কোনও সভ্যভদ্র মানুষের পক্ষে আর তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়ানো সম্ভব না, মন্তব্য বিজেপি নেত্রী ভারতী ঘোষের। ভারতীর কথায় আসন্ন ২০২১-এর বিধানসভা ভোটে বহু তৃণমূল বিধায়ক নিজের দলের টিকিটে আর দাঁড়াতে চাইছেন না।

প্রসঙ্গত, এদিন হুগলির কোন্নগরে বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্টিত হয়, সেখানেই বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। অনুষ্ঠানে নিজের বক্তব্যে ভারতী বলেন, ‘ভদ্রসভ্য মানুষ তৃণমুল করতে পারছে না। তাঁরা মমতার দলের টিকিটে দাঁড়াতেও চাইছেন না।’ বিজেপি নেত্রীর কটাক্ষ, ‘যাঁদের সাইকেল কেনার ক্ষমতা ছিল না তাঁরা এখন স্করপিও গাড়ি চাপছেন।’ বিগত লোকসভা ভোটে ঘাটালের বিজেপি প্রার্থী আরও বলেন, ”রাজনৈতিক ভাবে তৃণমুল বাংলা থেকে বিলুপ্তি হয়ে গেছে, তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাড দিতে হচ্ছে ‘দিদিকে বলো’। এমনকী ভাড়া করে আনতে হয়েছে প্রশান্ত কিশোরকে।”

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রাক্তন আইপিএসে’র বক্রক্তি, ”এই রাজ্যে পুলিশের কোনও স্বাধীনতা নেই, কোনও দুস্কৃতীকে গ্রেফতার করতে গেলে তৃণমুল নেতাদের আগাম অনুমতি নিতে হয়। হাজার অন্যায় করলেও শাসক দলের নেতা যদি বলে দুষ্কৃতী গ্রেফতার হবে না, তা হলে গ্রেফতার হবে না।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

2 comments

  1. Didi amer frd request accept koren ni . Momota Banerjee oo durdine kadhe hat diyechilo . Sob ki chalaki .r biswas korte voi pai .

  2. I like all the news of this channel..you the people shows a great guts to highlight all the dark & negative side of our ruling party..many many thanks to you all..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *