ওয়েব ডেস্ক:
একদিকে যখন ত্রিপুরা, অসমের মতো উত্তর-পূর্বের রাজ্যগুলি CAB-এর বিরধিতায় জ্বলছে, এমনকী ইন্ডিয়ান মুসলিম লিগ নাগরিকত্ব সংশোধনী বিলকে চ্যালেঞ্জ করে মামলা করেছে সুপ্রিম কোর্টে, সে সময় সম্পূর্ণ উল্টো চিত্র দিল্লির পাকিস্তানি উদ্বাস্তু কলোনিতে। সেখানে গতকাল রাত থেকেই উচ্ছাসে ফেটে পড়েন মানুষ। থেকেই থেকেই উঠল ‘নরেন্দ্র মোদী জিন্দাবাদ’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান। সকলের মুখেই এক কথা, ‘এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম।’

উল্লেখ্য, বুধবার রাজ্যসভার হার্ডল পেরোনোর পর বিলটির আইন হতে অপেক্ষা একবল রাষ্ট্রপতির স্বাক্ষরের। এদিকে বিল পাসের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন, উদ্বাস্তুদের দীর্ঘ যন্ত্রণার উপশম করল বিলটি। এবং বাস্তবিক—CAB পাশের পর মিষ্টিমুখ করেন দিল্লির মঞ্জু কা টিলার পাকিস্তানি উদ্বাস্তুরা। এবং ‘নরেন্দ্র মোদী জিন্দাবাদ’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান।
এমনকী দিনটিকে স্মরণীয় করে রাখতে মঞ্জু কা টিলা-র এক গৃহবধূ নিজের দু’দিনের কন্যাসন্তানের নাম দেন নাগরিকতা। পাকিস্তান থেকে প্রাণ বাঁচাতে ভারতে এসেছিলেন এই হিন্দু গৃহবধূ। তাঁর কথায়, ”মনেপ্রাণে চেয়েছিলাম নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হোক। হয়েছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news