ওয়েব ডেস্ক:
গতকালই নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়েছে সংসদে। আর আজ CAB-এর বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। উল্লেখ্য, Indian Union Muslim League (IUML)-এর হয়ে এই মামলা লড়ছেন বর্ষিয়ান আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল।
এদিন কপিল বলেন, ”নাগরিকত্ব সংশোধনী বিলকে বেআইনি ও পরিত্যক্ত ঘোষণার আর্জি জানানো হয়েছে সর্বোচ্চ আদালতকে।” আবেদনে IUML-এর তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে এই বিল সংবিধানের ১৪, ১৫ ও ২১ ধারার বিরোধী।
প্রসঙ্গত, বুধবার রাজ্যসভায় বিলের পক্ষে ভোট দেন ১২৫ জন, বিপক্ষে ১০৫। ফলে CAB পাশ হয়ে যায়। এরপর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সম্মতি পেলেই ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তার আগেই বিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গেল ইন্ডিয়ান ইইউনিয়ন মুসলিম লিগ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news