Breaking News
Home / TRENDING / দলে মনিরুল, ক্ষোভ বীরভূমের গেরুয়া শিবিরের একাংশে

দলে মনিরুল, ক্ষোভ বীরভূমের গেরুয়া শিবিরের একাংশে

ওয়েব ডেস্ক:

মনিরুলকে নিয়ে ক্ষোভ বীরভূমের গেরুয়া শিবিরের একাংশে। প্রসঙ্গত, লোকসভায় এ-রাজ্যে বিজপি অভূতপূর্ব সাফল্য পাওয়ার পর থেকে গেরুয়া শিবিরে যোগদানের ঢল নেমেছে রাজ্যজুড়ে। শাসক দল সহ বিভিন্ন দল থেকে একাধিক বিধায়ক, পৌর প্রধান, কাউন্সিলর, নেতা, কর্মী যোগ দিচ্ছেন দলে। সেই ধারাতেই বুধবার লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম যোগ দেন পদ্ম শিবিরে। দিল্লিতে ভালোয় ভালোয় সেই কাজ মিটলেও বীরভূম জেলা বিজেপির একাংশ গোটা ঘটনায় ক্ষুদ্ধ। বিষয়টি বহু নেতা কর্মী মেনে নিতে পারেননি। এদের মধ্যে দু’একজন দল ছাড়ার হুমকিও দিয়েছেন।

উল্লেখ্য, মনিরুল ইসলাম রাজ্যের অন্যতম বিতর্কীত রাজনৈতিক ব্যক্তত্ব। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। নিজের এলাকায় এই নেতার দাপটের কথা কমবেশি সকলেরই জানা। বিজেপি কর্মীদের অভিযোগ, যাঁর বিরুদ্ধে তাঁদের এতদিন লড়াই করতে হয়েছে তাঁকে কেন দলে নেওয়া হবে!

সোশ্যাল মিডিয়ায় এমনই ক্ষোভ উগড়ে দিয়েছেন বীরভূমের বেশ কিছু পুরনো বিজেপি নেতা ও কর্মী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *