নীল রায়:
তৃণমূলের সংখ্যালঘু বিধায়ক মনিরুল ইসলামের যোগদানে তাঁকে অভিযুক্ত করে গতকাল থেকেই ব্যাপক ট্রোলিং শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাই বৃহস্পতিবার দুপুরে ফেসবুক লাইভে এসে যাবতীয় অভিযোগের উওর দেন বোলপুরের প্রাক্তন সাংসদ অধ্যাপক ড. অনুপম হাজরা। এদিন তিনি বলেন, “মনিরুল ইসলাম বোলপুর লোকসভায় আমার সাংসদ থাকাকালীন বিধায়ক ছিলেন। গত পাঁচ বছরে তিনি কোনওদিনও আমাকে ফোন করেননি। তাঁর বিজেপিতে যোগদান নিয়ে যদি কিছু জিজ্ঞাস্য থাকে, তাহলে তা শীর্ষ নেতৃত্বকে প্রশ্ন করুন।” বুধবার দিল্লিতে বিজেপির কার্যালয় কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে গেরুয়া ঝাণ্ডা হাতে তুলে নেন লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। কিন্তু, মনিরুল ইসলামের বিজেপিতে যোগদান করানোর কোনও দায় নিতে চাননি অনুপম। যোগদানের সময় তাঁর উপস্থিতির কারণ প্রসঙ্গে এই অধ্যাপক জানান, শীর্ষ নেতৃত্বের কথাতেই সেখানে হাজির হয়েছিলেন তিনি।
মনিরুল ইসলামের যোগদানে বিষয়ে ওঠা অভিযোগ খারিজ করে দিলেও, বীরভূম জেলা তৃণমূল যুব সভাপতি তথা নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা ও তৃণমূল নেতা নিমাই ঘোষ যে তাঁর হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছেন, তা ফেসবুক লাইভে জানাতে ভোলেননি যাদবপুরে বিজেপির পরাজিত প্রার্থী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news