চ্যানেল হিন্দুস্তান নিউজ ডেস্ক-
শনিবার সকালে মনিপুরের রাজধানী ইম্ফল থেকে ৮০ কিলোমিটার দূরে উত্তর-পূর্বে অবস্থিত মণিপুরের উখরুল জেলায় ভূমিকম্প হয়েছে, রিখটার স্কেলে যার মাত্রা ৪.০। সাত সকাল ৬.১৪ টার দিকে শহরে আঘাত হানা, এই ভূমিকম্পটি মাটির নীচে প্রায় ১০ কিলোমিটার গভীর পর্যন্ত হয়েছিল।
NCS একটি tweet এ জানিয়েছেন, “মাত্রার ভূমিকম্প ৪.০, যা অক্ষাংশ ২৫.১৩ এবং দ্রাঘিমাংশ ৯৪.৬৭, গভীরতা ১০ কিমি, অবস্থান উখরুল, মনিপুর, ভারত” ৷
এর আগে, শুক্রবার রাতে পশ্চিম উত্তর প্রদেশ ও হরিয়ানার কিছু অংশে ৩.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। রাত ৯.৩১টায় এই অঞ্চলে শামলির কেন্দ্রস্থলের সাথে, ভূমিকম্পটি হয়। দেশের ভূমিকম্পের কার্যকলাপ ও পর্যবেক্ষণের জন্য নোডাল সংস্থা জানিয়েছে, আরো তাড়াতাড়ি তৎপর থাকতে, দরকার পড়লে ভূমিকম্প প্রবণ এলাকায় সতর্কতা জারি করতে।
Earthquake of Magnitude:4.3, Occurred on 04-02-2023, 09:07:23 IST, Lat: 36.64 & Long: 71.46, Depth: 186 Km ,Location: Afghanistan for more information Download the BhooKamp App https://t.co/sjDx0YlJfc pic.twitter.com/UEl3nhnwWi
— National Center for Seismology (@NCS_Earthquake) February 4, 2023
ভূমিকম্পের উপর NCS-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী , ডিসেম্বর মাসে ভারতীয় ভূখণ্ডে ৩৮টি জায়গায় ভূমিকম্প হয়েছে , যা রেকর্ড। প্রতিবেদনে আরো যোগ করা হয়েছে, যে মহারাষ্ট্র এবং হিমাচল প্রদেশ এই সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভূমিকম্প হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news