Breaking News
Home / TRENDING / বিধায়ক, অভিনেতা সোহমের লাল সুটকেস চুরি।

বিধায়ক, অভিনেতা সোহমের লাল সুটকেস চুরি।

চ্যানেল হিন্দুস্থান বিনোদন ডেস্ক:

গত একদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে সোহম চক্রবর্তীর খোয়া যাওয়া লাল সুটকেস নিয়ে। অভিনেতা সোহম চক্রবর্তী বরাবরই খুব মজার মানুষ। বর্তমানে ঝড়ের গতিতে ভাইরাল তাঁর এক একটি পোস্ট।
আর সেই সুটকেস চুরির দায়ে টলিপাড়ার একাধিক স্টারকে এবার কাঠগোড়ায় দাঁড় করালেন তিনি।

শুটিং-এ গিয়ে তিনি ফেলে আসেন তাঁর লাল সুটকেস। আর সেই সুটকেস নিয়েই নাকি কেউ ক্রিকেট খেলছে, কেউ আবার তা নিয়ে ঘুরতে চলে গিয়েছে। তাই এবার সকলকের নামে ধরে ধরে অভিযোগ করছেন অভিনেতা সোহম চক্রবর্তী। যা দেখা মাত্রই সকলের চোখ উঠেছে কপালে। যদিও এই বিষয়ে এখনো সেলেবরা মুখে কুলুপ এঁটেছে, তবে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে, যে সুটকেস তো সত্যিই চুরি হয়েছে।

আসলে ব্যাপারটা হল, টলিপাড়ার বিরুদ্ধে অভিযোগ নিয়ে নয়। বরং সকল সেলেবদের ছবিতে নিজের লাল সুটকেস ঢুকিয়ে দিয়ে তিনি এমনই মজার মজার পোস্ট শেয়ার করে চলেছেন। কখনও পরমব্রত চট্টোপাধ্যায়, কখনও আবার মিমি চক্রবর্তী। তাঁর পোস্টের তালিকা থেকে বাদ যায়নি দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পায়েল সরকার, অঙ্কুশ হাজরা সকলেই।

আসলে বিষয়টা আর কিছুই নয়, মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘এল এস ডি, লাল স্যুটকেসটা দেখেছেন?’। ছবির প্রচারেই ব্যস্ত রয়েছেন তিনি। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, লাবণী সরকার, সুমিত সমাদ্দার, জুন মাল্য, অভিজিৎ গুহ, সুব্রত মুখোপাধ্যায় প্রমুখেরা। এই ছবি মুক্তি পাবে আগামী ১০ ফেব্রুয়ারি। তারই প্রচারেসোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *