Breaking News
Home / TRENDING / কেমন আছেন অখিলেশ যাদব?

কেমন আছেন অখিলেশ যাদব?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

বড়ো দুর্ঘটনার মুখ থেকে রক্ষা পেলেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতা তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব(Akhilesh Yadav)।পরপর একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ হয়, এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

তবে জানা গিয়েছে, অখিলেশ যাদবের তেমন কোনো আঘাত পাননি। পুলিশ সূত্রে খবর, উত্তর প্রদেশের (Uttar Pradesh) হরদোইয়ে দুর্ঘটনার মুখে পড়ে অখিলেশ যাদবের কনভয়। একের পর এক গাড়িতে আচমকাই ধাক্কা মারে। যার ফলে কমপক্ষে ৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের সঙ্গে সঙ্গেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, হরদোইয়ের হরপালপুরের বৈঠাপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন অখিলেশ যাদব। ফারহাত নগর রেল ক্রসিংয়ের কাছে আচমকাই অখিলেশের কনভয়ে থাকা একটি গাড়ি জোরে ব্রেক কষে।

এরপরই পিছনে থাকা একের পর এক গাড়ির সংঘর্ষ হয় একে অপরের সঙ্গে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই দুর্ঘটনাস্থলের ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, পরপর একাধিক গাড়ি ধাক্কা মেরেছে। অধিকাংশ গাড়িরই সামনের দিকটা দুর্ঘটনায় ভেঙে তুবড়ে মুচড়ে গিয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত, তাতে গুরুতর আহত হয়েছেন তিনজন। তাদের সঙ্গে সঙ্গে এম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অক্ষত রয়েছেন অখিলেশ যাদব।

রাস্তার একটি বাঁকে হঠাৎ অখিলেশ যাদবের গাড়ির পিছনে থাকা গাড়িটির সামনে কিছু একটা চলে আসে। হটাৎ চালক জোরে ব্রেক কষতেই পরপর গাড়িতে ধাক্কা লাগে। আহতদের হাসপাতালে পাঠানোর পর অখিলেশ যাদব বিয়ে বাড়িতে চলে যান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *