চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
একপ্রস্থ উৎসবের আমেজ কাটতে না কাটতেই ফের ভয়াবহ দুর্ঘটনা কলকাতার মানিকতলায় (Maniktala)। সোমবার কাকভোরে গাড়ির ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাসস্ট্যান্ডের শেড। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ জন। তার মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, এদিন ভোর সাড়ে চারটে নাগাদ মানিকতলা বাজারের কাছে একটি লরি প্রচণ্ড গতিতে এসে সজোরে ধাক্কা মারে একটি গাড়িতে। যার জেরে গাড়িটি গিয়ে ধাক্কা মারে বাসস্ট্যান্ডের থামে। তাতেই ভেঙে পড়ে বাসস্ট্যান্ডের কংক্রিটের ছাদ।
সেই সময় পাশের একটি চায়ের দোকানে সে সময় কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। আচমকা ছাদ ভেঙে পড়ায় তাঁরা আহত হন। আহতদের একজনকে ভর্তি করা হয়েছে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে। ২ জনকে ভর্তি করা হয় আরজি কর হাসপাতালে। আর একজনকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news