Breaking News
Home / TRENDING / পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে ভারতের গিলগিট-বালুচিস্তান

পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে ভারতের গিলগিট-বালুচিস্তান

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

জম্মু-কাশ্মীর বিরোধ অব্যাহত ভারত-পাকিস্তানের মধ্যে। পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) গিলগিট-বালুচিস্তানকে পাকিস্তানের প্রদেশ বলে ঘোষণা করার পর থেকেই কড়া সুর শোনা যাচ্ছে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ভারতের এই অঞ্চল দুটি অবৈধভাবে দখল করে রেখেছে পাকিস্তান। গতকাল ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয় ভারতের এই অঞ্চল দুটি অবৈধভাবে দখল করে রেখেছে পাকিস্তান। অবৈধভাবে দখল করা এই অঞ্চল দুটিকে এই মুহূর্তে প্রাদেশিক মর্যাদাও দিয়েছে তারা।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন “অবৈধভাবে পাকিস্তান ভারতের যে অঞ্চল দুটিকে দখল করে প্রাদেশিক মর্যাদা দিয়েছে তা কোনোভাবেই বরদাস্ত করা যায়না। পাকিস্তানের উচিত অবিলম্বে এই অঞ্চল দুটি ভারতকে ফিরিয়ে দেওয়া”।
বিদেশ মন্ত্রকে একটি বিবৃতিতে জানিয়েছে “জোর করে অবৈধভাবে ভারতের ভূখণ্ড দখল করে রেখেছে পাকিস্তান। পাকিস্তানের এই কাজকে ভারত সরকার কোনোভাবেই সমর্থন করে না। ১৯৪৭সালের চুক্তি অনুযায়ী গিলগিট-বালুচিস্তান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের অবিচ্ছেদ্য অংশ। জোর করে দখল করে রাখা এই অঞ্চলের কোনকিছুরই পরিবর্তন করার অধিকার পাকিস্তানের নেই। এই ধরনের কাজ মানবাধিকার লঙ্ঘনের সমান। পাশাপাশি পাকিস্তানের এই কাজে এটাই প্রমাণিত হয় যে কিভাবে দিনের পর দিন একটি অঞ্চলের সাধারণ মানুষদের স্বাধীনতা খর্ব করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। অবিলম্বে এই স্থান গুলিকে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে ভারত”।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *