Breaking News
Home / TRENDING / বাংলাদেশে মৌলবাদীদের হাতে আক্রান্ত হিন্দুদের বাঁচাতে পদক্ষেপ নিক কেন্দ্র, দাবি অধীরের

বাংলাদেশে মৌলবাদীদের হাতে আক্রান্ত হিন্দুদের বাঁচাতে পদক্ষেপ নিক কেন্দ্র, দাবি অধীরের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বাংলাদেশে (Bangladesh) মৌলবাদীদের হাতে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। সে কথার উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেসের লোকসভা দলনেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhry)। সঙ্গে তিনি আরও বললেন, “কেন্দ্রীয় সরকার যেন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলেন।” সোমবার সকালে এক সংক্ষিপ্ত বিবৃতিতে অধীর চৌধুরী দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির কারণে প্রতিহিংসাবশত বাংলাদেশে মৌলবাদীদের হাতে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। আগামী দিনে তাদের ওপর আরও আক্রমণ নেমে আসতে পারে। তাই অবিলম্বে ভারত সরকারের উচিত হবে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে এ বিষয়ে পদক্ষেপ করা।”

প্রসঙ্গত, এই প্রথম নয়, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর মৌলবাদীদের আক্রমণের ঘটনায় এর আগেও সরব হয়েছেন অধীর চৌধুরী। শত্রুতার অভিযোগ ছিল ভারতে কেন্দ্রীয় সরকার তথা শাসক দল বিজেপির (BJP) সংখ্যালঘু নীতির কারণেই বাংলাদেশ আক্রান্ত হচ্ছেন সেই দেশের সংখ্যালঘু হিন্দুরা। বিশেষ করে গত বছর নাগরিক সংশোধনী আইন (CAA) সংসদে পাশ হওয়ার পর এ বিষয়ে সোচ্চার হয়েছিলেন বহরমপুরের সাংসদ। এদিন ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকারকে সতর্কবার্তা দিয়ে বাংলাদেশে থাকা সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা বিষয়ে উদ্যোগী হতে বলেছেন কংগ্রেসের (Congress) লোকসভার দলনেতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *