নিজস্ব সংবাদদাতাঃ
ক্রুজ ট্যুরিজম জোর দিতে চলেছে ভারত সরকারে পর্যটন দফতর। ছুটির একটা দিন বিলাসবহুল জলযানে চেপে কাটিয়ে দেওয়ার মতো সুখের আর কিছু হয় না। উল্লেখ্য, ভারতীয় মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত নাগরিকদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ বাড়ছে। আর সে কথা মাথায় রেখেই দেশের আর্থিক বিকাশের সঙ্গে তাল মিলিয়ে ক্রুজ ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে উৎসাহ দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার মুম্বাই পোর্টট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় ভাটিয়া বলেন, ‘ভারত সরকারের পর্যটন দফতর ও জাহাজ দফতর যৌথ ভাবে একটি টাস্ক ফোর্স গঠন করছে। পাশাপাশি এ বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন একজন আন্তর্জাতিক পর্যবেক্ষককে নিয়োগ করা হবে। যিনি গোটা দেশে ক্রুজ ট্যুরিজমের একটি মানচিত্র তৈরি করবেন। এর জন্য জলপথের পরিকাঠামোও ঢেলে সাজানো হবে।’
উল্লেখ্য, এ দেশের ক্রুজ ট্যুরিজম নেই বললেই চলে। যেখানে ২০১৬-তে পৃথিবীর ২৩ মিলিয়ান পর্যটক এই পর্যটনের আনন্দ নিয়েছেন, সেখানে এক বছরে ১,২০,০০০ ভারতীয় ক্রুজ বুক করেছেন। বর্তমানে ভারতে আছে ৭০টি ক্রুজ, ট্যুরিজম উৎসাহদানে ৭০০টি করা হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news