ওয়েব ডেস্ক:
কুকুরহত্যা কাণ্ডে হুঁশিয়ারি কেন্দ্রীয় নারী ও শিশুকল্যান মন্ত্রী তথা পশুপ্রেমী মানেকা গাঁধীর। বৃহস্পতিবার মানেকা গাঁধী ফোন করেন এনআরএস-এর ডেপুটি সুপারকে। জানিয়ে দেন, অবিলম্বে অভিযুক্ত নার্সিং পড়ুয়াদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। নচেত এনআরএস নার্সিং স্কুলের লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দেন তিনি।
সূত্রের খবর, অভিযুক্ত ২ ছাত্রীকে বহিষ্কারের দাবি জানান মানেকা। এইসঙ্গে বলেন, পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল যদি অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয়, তবে তাঁকেই ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে বাতিল করা হতে পারে এনআরএস নার্সং স্কুলের লাইসেন্স। ইতিমধ্যেই এই ঘটনায় জাতীয় নার্সিং কাউন্সিলে অভিযোগ দায়ের করেছেন কেন্ত্রীয় মন্ত্রী।
এদিন দুপুর পৌনে ১টা নাগাদ এনআরএস-এর ডেপুটি সুপারকে ফোন করেন মানেকা গাঁধী। এইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী মানেকা অবশ্য এনআরএস কর্তৃপক্ষের তদন্ত ও অভিযুক্তদের চিহ্নিত করা ইত্যাদি কাজের প্রশংসা করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news