Breaking News
Home / TRENDING / নতুন করে যাত্রার অনুমতি চেয়ে নবান্নে আবেদন বিজেপির

নতুন করে যাত্রার অনুমতি চেয়ে নবান্নে আবেদন বিজেপির

নীল বণিক:

ফের যাত্রার অনুমতি চেয়ে নবান্নের দ্বারস্থ রাজ্য বিজেপি। বৃহস্পতিবার রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল নবান্নে যায়। সেখানে গিয়ে চারটি যাত্রার জন্য ফের আবেদন জানান তাঁরা। সুপ্রিম কোর্টের নির্দেশেই রাজ্যের কাছে ফের যাত্রার অনুমতি চেয়েছে বিজেপি, জানান জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, আদালত যাত্রায় না করেনি। কিন্তু রাজ্য সরকারের যাত্রায় কিছু আপত্তি আছে। বৃহস্পতিবারের চিঠিতে রাজ্যের সব আপত্তির উত্তর দিয়েছি আমরা। আমাদের যাত্রা সাম্প্রদায়িক নয়। রাজনৈতিক জনসংযোগের কর্মসূচী। সেই কর্মসূচীর জন্যই রাজ্য বিজেপি নবান্নে আবেদন করেছে।

যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল নতুন সময়সূচীতে যাত্রা করতে হলে নবান্নের সঙ্গে আলোচনা করতে। রাজ্যকেও দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, বিজেপির সঙ্গে যাত্রা নিয়ে সবরকম আলোচনার পথ খোলা রাখতে। তাই আদালতের নির্দেশেই রাজ্য সরকার বিজেপিকে নতুন করে যাত্রা নিয়ে আলোচনা সময় দেবে বলে আশা করছেন জয়প্রকাশ মজুমদার সহ বিজেপি নেতৃত্ব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *