Breaking News
Home / TRENDING / গঙ্গা-ভাঙনে আতঙ্কিত ফারাক্কার গ্রামবাসীরা

গঙ্গা-ভাঙনে আতঙ্কিত ফারাক্কার গ্রামবাসীরা

চিরঞ্জিৎ ঘোষ:

মুর্শিদাবাদ জেলার অন্যতম সমস্যা গঙ্গা ভাঙন। এই ভাঙনের কবলে পড়ে প্রতি বছরই গৃহহীন হন বহু মানুষ। ভাঙনের গ্রাসে খোয়াতে হয় ঘর বাড়ি, চাষের জমি। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের মহেশপুর গ্রাম পঞ্চায়েতের মুষ্টিনগর গ্রামে বুধবার সন্ধ্যা থেকে নতুন করে গঙ্গায় ভাঙন দেখা দেয়। এখন ভাঙনের আতঙ্কের মধ্যেই দিন কাটছে গ্রামের বাসিন্দাদের । যদি এই মুহূর্তে ভাঙন রোধ না করা যায় তাহলে ওই অঞ্চলের গঙ্গার পাড়ে যে সমস্ত মানুষ বসবাস করেন তাদের বাড়ি নদী গ্রাস করে নেবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে প্রায় ১৫০মিটার পাড় তলিয়ে গেছে নদীতে।
১৯৯৮ সালে শেষবার গঙ্গা ভাঙন রোধে কাজ হয়েছিল। মাঝে দীর্ঘদিন কোনও কাজ হয়নি। ফলে এ বছর নতুন করে ভাঙন শুরু হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এইভাবে যদি ভাঙন চলতে থাকে তাহলে যে কোনও মুহূর্তে তাঁরা গৃহহীন হবেন। গ্রামবাসীদের পক্ষ থেকে এ বিষয়ে রাজ্য সরকারকে জানানো হয়েছে। কিন্তু এখনও কোনরকম ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে মহেশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসিম সেখ জানিয়েছেন, আমরা পঞ্চায়েত সমিতি ও সেচ দফতরকে জানিয়েছি যাতে অবিলম্বে কাজ শুরু করা হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *