Breaking News
Home / TRENDING / অনশন-অনিকেতদের পাশে দাঁড়িয়ে মন্দাক্রান্তার তৃতীয় কবিতা

অনশন-অনিকেতদের পাশে দাঁড়িয়ে মন্দাক্রান্তার তৃতীয় কবিতা

জিৎ / মন্দাক্রান্তা সেন

ছাত্ররা আজ প্রাণপাত করে লড়ছে
প্রতিবাদ—তার পারদ ক্রমশ চড়ছে
অনশনে গেছে বিছানার সাথে মিশে
মানবিকতাকে অন্যায় ভাবে পিষে

পুলিশ ঢুকিয়ে মারবে ওদের? পারবে?
বিদ্রোহীদের ভুখা তেজ আরও বাড়বে
অহিংস রোখ নিখাদ শান্তিপূর্ণ
ক্রূর প্রশাসন কীভাবে করবে চূর্ণ

এত জ্বালা কেন শাসক কেষ্টবিষ্টুর
বেশ, দেখা যাক ওরা কতখানি নিষ্ঠুর
এদিকে ক’জন জেদি প্রতিবাদী ছাত্র
এবং ওদিকে কঠোর শাসক মাত্র

তাদেরকে বলি, যদি ছেলেদের কিছু হয়
এই বিদ্রোহে যদি হয় প্রাণ সংশয়
ছাড়ব তোমাকে? ছাড়বে মানুষ তোমাদের?
সয়ে যাব নাকি তোমার দৃষ্টি অন্ধের

প্রতিরোধ আজ দেখতেই পাচ্ছ না কি?
অন্ধকারেই ওড়ে একমুঠো জোনাকি
সেই স্ফুলিঙ্গ জ্বালাবে জ্বালাবে দাবানল
বিদ্রোহী যত অটল তরুণ তোরা বল—

আমরাও বলি : দু’মুঠো ভাতের দিব্যি
জিতবি জিতবি জিতবি জিতবি জিতবি

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *