Breaking News
Home / TRENDING / মেডিকালে আন্দোলনকারিদের পাশে ভাঙড়ের নকশাল নেতা

মেডিকালে আন্দোলনকারিদের পাশে ভাঙড়ের নকশাল নেতা

নীল বণিক
১১ দিনে পড়ল মেডিকেল কলেজের ছাত্রদের আমরণ অনশন। বৃহস্পতিবার রাতে হঠাৎই মেডিকেল কলেজে পুলিশের আনাগোনা বাড়ায় অনশনরত ছাত্রছাত্রীরা আশঙ্কিত হয়ে পড়েন, রাতের অন্ধকারে জোর করে তুলে দেওয়া হতে পারে তাঁদের । কিন্তু শেষ পর্যন্ত খবর ছড়িয়ে পড়ায় রাত বাড়লে পুলিশ সরে যায়।এদিকে জানা গিয়েছে, ইউএপিএ ধারায় জামিন পাওয়া দুই নকশাল নেতার নেতৃত্বেই চলছে মেডিকেল কলেজের ছাত্র আন্দোলন। দুই নকশাল নেতা রাতুল বন্দ্যোপাধ্যায় ও মৃন্ময় সরকার দুজনেই ডাক্তার। এদের মধ্যে ডাক্তার রাতুল বন্দ্যোপাধ্যায় ভাঙড় আন্দোলনে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। তাকে গ্রেফতার করা হয়েছিল ইউএপিএ ধারায়। বর্তমানে জামিনে মুক্ত রাতুল। জামিন পেয়েই ফের তিনি মমতার প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনের রাশ বর্তমানে নকশাল পন্থায় বিশ্বাসী এই দুই ডাক্তারের হাতেই। তাদের সাহায্য করতে এগিয়ে এসে হাসপাতালের ক্যাম্পাসে চব্বিশ ঘন্টার জন্য রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের মুখ প্রিয়ম্বিতা দাশগুপ্ত, আয়সা সংগঠনের আকাশ দেশমুখ সহ নকশাল সংগঠনের ছাত্র নেতারা। আর বাইরে থেকে আন্দোলনকারিদের সঙ্গ দিচ্ছেন বেশ কয়েকজন নকশালপন্থী মানবাধিকার কর্মী। পুলিশ সূত্রে এমনটাই খবর।এদিনে অনশনরত দুই ছাত্রের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *